কোভিডে একদিনে ৭ রোগী শনাক্ত

প্রকাশ :
সংশোধিত :

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে ২০২৫ সালে এ পর্যন্ত মোট ২৬২ জনের করোনা শনাক্ত হলো, যার মধ্যে জুন মাসেই শনাক্ত হয়েছেন ১০৪ জন।
শনিবার প্রকাশিত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় ১৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭টি নমুনায় করোনা পজিটিভ ধরা পড়ে, শনাক্তের হার দাঁড়িয়েছে ৫.০৪ শতাংশ।
পরীক্ষাকৃত নমুনার মধ্যে ঢাকায় ৮৪টি নমুনা থেকে ৪ জন এবং চট্টগ্রামে ৫৪টি নমুনা থেকে ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।


For all latest news, follow The Financial Express Google News channel.